মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা
মনপুরা (ভোলা) সংবাদদাতা
মনপুরায় নিষেধাজ্ঞা সময়ে ইলিশ শিকারের পর আড়তে মজুত রাখার দায়ে এক মত্স্য ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী মত্স্য ঘাটে ফারুকের গদিতে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এ জরিমানা করেন। এ সময় দুই মণ ইলিশ জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, ইলিশ মজুত রাখার দায়ে মত্স্য আইনে ঐ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
