কয়রা (খুলনা) সংবাদদাতা
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে ইঞ্জিনচালিত ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কাগা দোবেকি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. টিপু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এদিন বিকাল ৫টার দিকে সুন্দরবনের ছিসখালী প্রবেশ নিষিদ্ধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের কয়রা উপজেলা সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফাঁড়ির ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা।
