ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:৩৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা  পর্যায়ে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।

প্রতিযোগিতায় সদর উপজেলার ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।