তিন দিনব্যাপী কৃষিমেলা শুরু
বাগেরহাট প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় শুক্রবার তিন দিনব্যাপী কৃষিমেলা শুরু হয়েছে। কচুয়া উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কচুয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে মেলা উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুুর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রঘুনাথ কর প্রমুখ।
এসএসসি ৮৮ ব্যাচের পুনর্মিলনী
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসের গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ১৯৮৮ সালের ব্যাচের পুনর্মিলনী শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইঞ্জিনিয়ার হারুন-উর-রশিদ গালর্স কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন প্রমুখ।
গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মির্জাপুরে বৃহস্পতিবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি।
প্রচেষ্টা মডেল স্কুলে প্রীতি সমাবেশ
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা এনায়েতপুর থানার খামারগ্রামে সমবায়ী শিক্ষাপ্রতিষ্ঠান প্রচেষ্টা মডেল স্কুলে বৃহস্পতিবার শিক্ষার মান উন্নয়নে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্কুল চত্বরে এ উপলক্ষ্যে স্কুলের ব্যবস্থাপনা কমিটির পরিচালক আলমগীর হোসেন আকবারের সভাপতিত্বে মেহের উন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. আব্দুল আওয়াল, এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে ভাতার কার্ড প্রদান
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন জনের পরিবারের সদস্যের মধ্যে বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভাতার কার্ড বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ কার্ড প্রদান করে।
‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে চাটমোহরে শুক্রবার সকালে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাটমোহর সরকারি আরসিএন এ্যান্ড বিএসএন মডেল হাই স্কুল মাঠ বালুচরে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের শেষ দিন এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ চাটমোহর উপজেলার সভাপতি অধ্যক্ষ আলী হায়দার সরদার।
সাঁওতাল সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা আগামী ১৮ ও ১৯ এপ্রিল আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন উপলক্ষ্যে শুক্রবার ফুলবাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি সংস্থা বেসিকের উদ্যোগে সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সারি সারণা গাঁওতার আহ্বায়ক চুন্নু টুডু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
সামাজিক আন্দোলনের মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি নারী শিশু সুরক্ষা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সমমর্যাদা প্রতিষ্ঠা ও উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণ এবং সাম্প্রদায়িকতা মুক্ত বিশ্ব গড়ে তোলার দাবিতে শুক্রবার নরসিংদীতে মানববন্ধন করা হয়েছে। নরসিংদী প্রেসক্লাবের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে এ মানববন্ধনে সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি নিবারণ রায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী প্রমুখ।
করোনা প্রতিরোধে করণীয় শীর্ষক সভা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা পাকুন্দিয়ায় বৃহস্পতিবার করোনা ভাইরাস প্রতিরোধ এবং করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জমির মো. হাসিবুর সাত্তার।
০
