মুহম্মদ আনিসুল হক
৭ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ২৩ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ১১ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭। শুভ বার: সোম। শুভ রত্ন: অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
প্রয়োজনবোধে প্রতিবেশীদের সহযোগিতা নিন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। সংগীতশিল্পীরা কণ্ঠসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অপরের প্রতি সদাচরণ করুন। দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ব্যবসাক্ষেত্রে বিনিয়োগ ভালোভাবে চিন্তা করে তারপর করুন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন। অকারণ ব্যয় পরিহার করুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বড়ো ভাইবোনদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কোনো কাজে হাতে দেওয়ার আগে তাঁদের পরামর্শ নিন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন। বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিকক্ষেত্রে যোগাযোগ অব্যাহত রাখুন। পেশাগত দিক ভালো যেতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। তীর্থযাত্রা হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী যাথাযথ চিকিত্সা নিন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যেতে পারে। নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন। দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
০
