এবার পেশোয়ারের কোচ স্যামি

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:৫৭

অধিনায়ক থেকে এবার পেশোয়ার জালমির কোচই হয়ে গেলেন উইন্ডিজ অলরাউন্ডার ড্যারেন স্যামি। গত বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেয় পাকিস্তান সুপার লিগের এই দলটি। দলের নেতৃত্বে স্যামির ফেলে যাওয়া শূন্যস্থান পূরণ করবেন পেসার ওয়াহাব রিয়াজ। অবশ্য দলের অধিনায়কত্ব করাটা রিয়াজের কাছে নতুন কিছু নয়, এর আগেও দুটো ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে স্যামির চুক্তিটা খেলোয়াড় ও কোচের দ্বৈত ভূমিকায়, জানালেন স্যামি আসায় কোচ থেকে ব্যবস্থাপক পদে নেমে যাওয়া মোহাম্মদ আকরাম। তিনি বলেন, ‘ড্যারেন আমার খুব কাছের মানুষ, জালমিরও। তার চুক্তিটা খেলোয়াড়-কোচের। যদি নির্বাচকরা মনে করেন সে মাঠে নামতে পারবে, সে খেলবে। কিন্তু আজ থেকে তার কাছে কোচের ভূমিকা আগে।’