তালতলী (বরগুনা) সংবাদদাতা
তালতলীতে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বরগুনা-১ আসনের একাদশ সংসদ নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর হাতে ফুল দিয়ে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।
তালতলী উপজেলার সোনাকাটা ও নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
আওয়ামী লীগে যোগদান করেন সোনাকাটা ইউনিয়ন যুুুুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি টুকু সিকদার, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা ছালাম হোসেনসহ দুই শতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
