জয়পুরহাটে দ্বৈত ব্যাডমিন্টন
জয়পুরহাট প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে ৩২টি দলের অংশগ্রহণে জয়পুরহাট পৌরসভার উদ্যোগে আয়োজিত দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রেনেসাঁ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
পৌরসভা চত্বরে গত বুধবার রাতে অনুষ্ঠিত ফাইনালে পাঁচবিবি রেনেসাঁ ক্লাব ৩-০ সেটে নিভান ফিশারিজকে (১) পরাজিত করে। চ্যাম্পিয়ন দলের পরশ ম্যান অব দ্যা ম্যাচ ও ওহিদুল ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, বর্তমান মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা প্রমুখ।
