সিপিবির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। বিচারব্যবস্থা প্রশাসন সবই একমুখী হয়ে গেছে। যে পরিস্থিতির মধ্য দিয়ে দেশ চলছে, সেভাবে চলতে পারে না। তাই আন্দোলন এখন সময়ের দাবি। আর সেই আন্দোলনে অংশ নিতে বামপন্থি কমিউনিস্টদের ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যের মাধ্যমে দুঃশাসনের বিরুদ্ধে লাগাতার দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
গতকাল পুরানা পল্টনে মুক্তিভবনে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম। এতে ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ, বাসদ নেতা মানস নন্দী, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।
