দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা
গতকাল শুক্রবার টাঙ্গাইলের দেলদুয়ারের এলাসিন তারক যোগেন্দ্র উচ্চ বিদ্যালয়ে বসেছিল প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলনমেলা। ১৯৫২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রত্যেক ব্যাচের অধিকাংশ ছাত্রছাত্রী সপরিবারে উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক সচিব রফিকুল ইসলাম, বর্তমানে উপসচিব সোহেলুর রহমান ও মুজিবুর রহমান, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব এডিটর ও শিফট ইনচার্জ হাফিজুর রহমান ছাড়াও প্রকৌশলী, ডাক্তারসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
