নবনিযুক্ত উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ৩ মার্চ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) যোগদান করেন। মেজর জেনারেল হাসান ১৯৬৬ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। বিইউপিতে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাদার কোর্স সম্পন্ন করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি
