বউভাত থেকে ফেরার পথে ৪২ যাত্রী নিয়ে পদ্মায় দুই নৌকাডুবি

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২২:৩৮

বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে পদ্মা নদীতে প্রায় ৪২ জন যাত্রী নিয়ে দুইটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এদের মধ্যে ১২ জনকে জীবিত পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এক শিশু মারা যায়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরের রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েক জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানিয়েছেন, চরখিদিরপুর এলাকায় বউভাতের অনুষ্ঠান শেষে বর-কনে নিয়ে পবা উপজেলার ডাইংপাড়ায় যাচ্ছিল। দুটি নৌকায় ৪২ জন যাত্রী ছিল। এর মধ্যে ১৭ জন নারী ও ছয় জন শিশু। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় দুই নৌকা ধাক্কা খেয়ে ডুবে যায়। পদ্মার অন্যপাড়ে কেউ উঠেছে কি না বা কতজন নিখোঁজ রয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, দুই সদস্যের ডুবুরি দল বিজিবি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।