ক্যাপশন নিউজ

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০০:২৮

সাভার :যৌন নিপীড়ন ও ভয়মুক্ত কাজের পরিবেশসহ ১০ দফা দাবিতে শ্রমিক সমাবেশ ও র্যালি করেছেন সাভারের গার্মেন্ট শ্রমিকরা। গতকাল শুক্রবার বিকালে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষ্যে গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামা এবং নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, নারী সংহতি মান্দাইলের অন্যতম নেতা লিপি আক্তার ও ছাত্র ফেডারেশনের নেতা ফাতেমা রহমান বিথী—ইত্তেফাক