ঘিওরে আগুনে ৮ ঘর পুড়ে ছাই

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০০:২৯

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের মধ্যকুশুন্ডা গ্রামে আগুনে পুড়ে ছাই হয়েছে আটটি ঘর। সর্বস্বান্ত হয়েছে ৭টি পরিবার। শুক্রবার বিকেলে  এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  রাস্তাঘাট খারাপ থাকার কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা সময়মতো গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তারা আসার  আগেই ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।