পাইওনিয়ার ফুটবল লীগ

ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ায় শিবচরে বিজয় মিছিল মিষ্টি বিতরণ

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০১:০৩

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পাইওনিয়ার ফুটবল লীগের ফাইনালে মাদারীপুরের শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ এফসি উত্তরবঙ্গকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় শুক্রবার বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেন ক্লাবটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। খেলা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ও বাফুফের সহসভাপতি সালাম মুর্শেদী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ায় সংগঠনটির সভাপতি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী ও সংগঠনটির সাধারণ সম্পাদক শিবচর পৌরসভার মেয়র মো. আওয়াল হোসেন খান সবাইর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।