মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৫:৫৩

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও নামক স্থানে মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ ২জন নিহত ও ৬ আরোহী গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, দুপুর ২টার দিকে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে মাওয়াগামী তাজআনন্দ পরিবহনের যাত্রীবাহীবাসের মুখোমুখী সংঘর্ষে মাইক্রোবাসটি বিকট শব্দে দুমড়ে মুচড়ে মহসড়কে ছিটকে পড়ে। এ সময় বাসের যাত্রীরাও কমবেশি আহত হয়। মাইক্রোবাসের আরোহীরা ঢাকা থেকে মাওয়া ঘুরতে এসেছিল। 

ইত্তেফাক/আরকেজি