ধামরাইয়ে আওয়ামী লীগের উঠান বৈঠক
ধামরাই (ঢাকা) সংবাদদাতা ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে নৌকার পক্ষে ভোট চেয়ে সোমবার রাতে এক নৈশসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কালামপুর পূর্বপাড়া সবুজ সংঘ আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রবিউল করিম। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আয়ুব। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানোড়ার ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা বিপ্লব হোসেন প্রমুখ। বক্তারা ৩০ ডিসেম্বর সবাইকে একযোগে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
মধুখালীতে মহাজোট ও আ’লীগ প্রার্থীর
ব্যাপক গণসংযোগ ও পথসভা
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে মহাজোট ও আওয়ামী লীগের প্রার্থী সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল সোমবার মুধখালী বাজারস্থ আওয়ামী লীগের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় শেষে কামালদিয়া ইউনিয়নের চাঁনপুর মোড়, টাকদিয়া প্রাইমারি স্কুল, পাঁচই বাজার মোড়, উলুহাট মসজিদের সামনে, ঘোড়াখালী বাজার, মীরের কাপাষহাটিয়া স্কুল, কামালদিয়া বাজার ও পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীপুর বাসতলা বাজার, বৈশাখী মেলার মাঠেসহ মোট ১১টি পথসভা ও গণসংযোগ, গাজনা ইউনিয়নের আশাপুর এবং বাগাট ইউনিয়নের বাগাটসহ দুটি বিশাল জনসভায় বক্তব্য রাখেন। জনসভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট গাজনা ও বাগাট ইউনিয়নের সভাপতি মোঃ আকরাম হোসেন মিয়া এবং মোঃ শাহজাহান মোল্লা। এসব পথসভা ও জনসভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্লা, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রাহমান লিমন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, মোঃ শহিদুল ইসলাম, মধুখালী পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ আলী মিয়া, সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাসার, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান খান, কামালদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল জলিল, গাজনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই মোল্লা ও বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায়, গাজনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুখেন মজুমদার প্রমুখ।
পূর্বধলায় গণসংযোগে ব্যস্ত সময়
পার করছেন বেলাল
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে মহাজোট ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) এমপি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তিনি গণসংযোগে মাঠ চষে বেড়াচ্ছেন। ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত নেত্রকোনা-৫ আসনের গ্রামেগঞ্জে, হাট-বাজার ও পাড়া মহল্লায় উঠান বৈঠকের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও নির্বাচনী জনসভা অব্যাহত রেখেছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তার গণসংযোগ। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।
বাঞ্ছারামপুরে নৌকার সমর্থনে উঠান বৈঠক
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে কলাকান্দি গ্রামে মানিক মিয়ার বাড়িতে সোমবার বিকালে মহিলাদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মাহমুদা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপির সহধর্মিণী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসু ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জলি আমির, স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজিউর রহমান, মীর রফিকুল ইসলাম (মাস্টার), আওয়ামী লীগ নেতা মীর নুরুজ্জামান গাজী, মোঃ জাকির হোসেন, ওয়ালীউল্লাহ, স্থানীয় হাইস্কুলের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান, পাহাড়িয়াকান্দি ইউপি মহিলা আওয়ামী লীগের সভাপতি রাজিয়া খাতুন, সাধারণ সম্পাদক সুফিয়া বেগম, রাজা মেম্বার, জাকির হোসেন জাকারিয়া কাজল, নাদিরা আক্তার হেপী প্রমুখ।
নেত্রকোনা-২ আসনে নৌকা প্রার্থীর পক্ষে ‘টিম নৌকার’ মিছিল
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা-২ আসনের নৌকার প্রার্থী সাবেক এমপি আশরাফ আলী খান খসরুর সমর্থনে নেত্রকোনা শহর ছিল গণমিছিলের শহর। গত সোমবার টিম নৌকার ব্যানারে এবং মুক্তিযুদ্ধার সন্তান কমান্ডের পৌর কমিটির সভাপতি একেএম আজাহারুল ইসলাম অরুণের নেতৃত্বে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। সোমবার সকাল থেকেই সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নৌকার মিছিল আসতে শুরু করে। কয়েক মিনিট পর পর গ্রাম থেকে মিছিল শহরে প্রবেশ করে। মিছিলটি সদর উপজেলা পরিষদের মাঠে জমায়েত হয়ে সেখান থেকে সারা শহর প্রদক্ষিণ করে। মিছিলে ছিলেন নৌকার প্রার্থীর সমর্থক মুক্তিযোদ্ধার সন্তান, যুবলীগ, ছাত্রলীগসহ গ্রামের সাধারণ জনগণ।
বিজয়নগরে নৌকা প্রার্থীর গণসংযোগ ও সভা অনুষ্ঠিত
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সোমবার উপজেলার বুধন্তি, চান্দুরা ও হরষপুর ইউনিয়নে নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। চান্দুরা ডাকবাংলো মাঠে ওয়ার্কার্স পার্টি আয়োজিত নির্বাচনী সভায় দ্বীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আকছির আহমেদ, এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাইদ, জেলা জাসদ সভাপতি আক্তার হোসাইন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, অপূর্বদেব প্রমুখ।
কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মঙ্গলবার গণসংযোগ করেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা। তিনি চিত্রপাড়া, গচাপাড়া বাগান উত্তরপাড়া, বলুহার, সিকিরবাজার, রতাল, বান্দল, মঠবাড়ী, থানারপাড়, উনশিয়া, ওয়াবদারহাট, পূর্বপাড়াসহ প্রায় ২৫টি জনগুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেন এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চান। এ সময় কোটালীপাড়া উপজেলা মহিলা লীগের সভানেত্রী রাফেজা বেগম, আওয়ামী লীগ নেতা সুমন হোসেন বাচ্ছু, ফরমান মুন্সীসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
ডুমুরিয়ায় নৌকা প্রতীকের পক্ষে ঘাতক-দালাল নির্মূল কমিটির সভা ও চলচ্চিত্র প্রদর্শন
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে সোমবার সন্ধ্যায় উপজেলার চুকনগর বাসস্ট্যান্ডে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক-হানাদারদের অত্যাচার, বিএনপি সরকারের আমলের অত্যাচরসহ গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার ভিডিওচিত্র প্রদর্শন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে এক সভার আয়োজন করা হয়। ৭১, ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শাহারিয়ার কবির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা কমিটির সভাপতি চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ রায়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুলফিকার আলী জুলু, প্রভাষক মোসলেম উদ্দিন মোড়ল, জি.এম ফারুক হোসেন, গোবিন্দ ঘোষ, মনিরুল ইসলাম ব্রাউন, স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আশরাফুল আলম রাজু, সরদার শরিফুল ইসলাম, ইকবাল হোসেন, পূর্ণিমা রানী শীল, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা পাপন দাস প্রমুখ।
কুড়িগ্রাম-৪ আসনে পাল্টে যাচ্ছে ভোটের চিত্র
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে কুড়িগ্রাম-৪ চিলমারী, রৌমারী এবং রাজীবপুর আসনের ভোটের চিত্র ততই পাল্টে যাচ্ছে। তফসিল ঘোষণার পূর্বে এ আসনের ভোটের চিত্র যেমন ছিল বর্তমানে আর সেরকম নেই। প্রার্থীদের প্রচার-প্রচারণায় ভোটের চিত্র পাল্টে যাচ্ছে। সরকার দলীয় মহাজোটের প্রার্থী নিয়ে জটের সৃষ্টি হলে ভোটাররা প্রার্থী নির্বাচনে বিপাকে পড়ে যায়। পরবর্তীতে আসনটি উন্মুক্ত থাকলে প্রার্থীরা নিজের অবস্থান থেকে প্রচার-প্রচারণায় তত্পর হয়ে ওঠেন। বিশেষ করে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী লাঙ্গল প্রতীকে সাবেক সচিব ও রাষ্ট্রদূত মেজর অব. আশরাফ-উদ-দৌলা দীর্ঘ সময় পরে হলেও এরশাদ ভক্তদের এক কাতারে আনতে সফলকাম বলে ভোটারদের মুখে শোনা যাচ্ছে। অপর দিকে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক এমপি জাকের হোসেনের নৌকা প্রতীকের পক্ষে দিন দিন সমর্থন বৃদ্ধি পাচ্ছে। এ আসনে ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলেও জাতীয় পার্টির লাঙ্গল, আওয়ামী লীগের নৌকা ও বিএনপি’র ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সিংহ প্রতীকে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা দিয়েছে।
০
