/ সাঈদ সাহেদুল ইসলাম
স্ত্রী আঙুল দিয়ে ইশারায় স্বামীকে ডাকল।
স্বামী (কাছে এসে) :কী বলবে বলো।
স্ত্রী :না, মানে আমার আঙুলটার শক্তি পরীক্ষা করলাম!
স্বামী :ও আচ্ছা, আজ নারী দিবস তো তাই ভাব নিচ্ছো...! নারী দি বস।
স্ত্রী :দি বস নয়, ওটা হবে দ্য বস্। বস লিখতে আগে কনসোন্যান্ট আসে। আর কনসোন্যান্টের সামনে ‘দ্য’ উচ্চারণ হয়, ভাওয়েলের সামনে ‘দি’। সুতরাং আমাদের বস্ বলতে হলে দ্য বস বলতে হবে। মনে থাকে যেন।
