জেপি প্রার্থীর ওপর হামলায় নিন্দা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:১৯

জাতীয় পার্টি-জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম কুড়িগ্রাম-৩ আসনের জেপি’র প্রার্থী প্রকৌশলী মো. মন্জুরুল হকের ওপর প্রতিপক্ষের হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার পাশাপাশি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত,  গত সোমবার রাত ১১টার দিকে মো. মন্জুরুল হক যখন নির্বাচনী প্রচার-অভিযান শেষ করে ফিরছিলেন, তখন তবকপুর ইউনিয়নে তার প্রতিপক্ষ প্রার্থীর পক্ষ হতে নগ্ন হামলা চালানো হয়। এতে তিনি এবং তার পাঁচজন সমর্থক আহত হন। তার গাড়ি ঢাকা মেট্রো-চ ১৮-১০৭২ মারাত্মক ভাবে ভাঙচুর করা হয়। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার ও কুড়িগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করা হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি