এই সময়ের ছড়া
আমীরুল ইসলাম
হায় রে মানুষ রঙিন ফানুস
আর কত রাজনীতি?
দিল্লি চলো। দেখতে হবে
কোথায় ধর্ম-নীতি?
২
ধর্ম নিয়ে হচ্ছে ইস্যু
আমরা যেন সবাই শিশু
কোথায় বুদ্ধ কোথায় যিশু
পাচ্ছি কেন ভীতি
হারিয়ে গেল মানবতা
কোথায় প্রেম-প্রীতি?
দিল্লি চলো দিল্লি চলো
এই কি ধর্ম-নীতি?
