হসপিটালে এক লোক ঢুকল, তার মাথা দিয়ে অবিরাম রক্ত ঝরছে। ডাক্তার জানতে চাইল, কিভাবে এটা হলো?
—বিশ বছর আগে একবার আমি বসের বাসায় তিন দিনের জন্য ছিলাম...
—আহা আমি বিশ বছর আগের কোনো ঘটনা শুনতে চাইছি না, আমি জানতে চাচ্ছি আজ আপনার মাথায় দুর্ঘটনাটা কিভাবে ঘটল?
—সেটাই তো বলছি...তো বসের বাসায় গভীর রাতে বসের সুন্দরী কন্যা এসে বলত আমার কিছু লাগবে কি না। আমি বলতাম লাগবে না। আজ বিশ বছর পরে আমি বুঝতে পারছি সে আসলে কী বলতে চেয়েছিল। বুঝতে পেরেই নিজের ওপর এত রাগ উঠল যে দেয়ালে মাথা ঠুকে...
