g বিনোদন ডেস্ক
সম্প্রতি ১১ বছরের সংসারের ইতি টানলেন বলিউড তারকা দিয়া মির্জা। কিছুদিন আগে দিয়ার ডিভোর্স হয়েছে। বিয়ে বা সংসার নিয়ে আগে কখনো গণমাধ্যমে কথা বলেননি দিয়া। তবে নারী দিবস নিয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এই কথা জানান। দিয়া বলেন, ‘নারী অধিকার নিয়ে আমরা নারী দিবস এলেই মনে বেশি সচেতন হয়ে যাই। যেটি প্রতি মুহূর্তে আমাদের থাকা উচিত। আর একটি বিষয় নিজেকে নারী বা পুরুষ বলে আলাদা করা পক্ষে আমি না। মানুষ হিসেবে নিজেদের সচেতন হবে হবে আমাদের।’ দিয়া আরও বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে যা আপনাকে শক্তি জোগায় সেটাই আপনার নিজের সঙ্গে সমঝোতা। তা নাহলে আপনার চারপাশের ঘটতে থাকাগুলোর সঙ্গে আপনি মানিয়ে নিতে পারবেন না। শুধু অন্যের সঙ্গে অসত্ হওয়াই নয়, এরপর নিজের কাছেও আপনি অসত্ হয়ে পড়বেন।’ বিবাহ বিচ্ছেদের পর তার সঙ্গে মানুষের ব্যবহার কীভাবে পাল্টে গিয়েছিল তা নিয়েও মন খুলে আলোচনা করেছেন তিনি। বলেছেন, ‘আমি অবাক হয়ে যেতাম। এখনও হই। সব শিক্ষিত মানুষেরাই কেমন একটা অদ্ভুতভাবে দুঃখ দুঃখ ভাব দেখাতে শুরু করেছে। সেটা আমাকে আরও কষ্ট দিতো। আবার জিজ্ঞেস করতো কীভাবে সামাল দিচ্ছি।’ দীর্ঘ ১১ বছরের সঙ্গ। ২০১৪ সালের নভেম্বর মাসে সাতপাকে বাঁধাও পড়েছিলেন। সব ভালোই চলছিল, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসার এই ঘর দীর্ঘস্থায়ী হলো না। সোশ্যাল মিডিয়ায় যৌথভাবে পোস্ট দিয়ে দিয়া মির্জা ও সাহিল সাঙ্ঘা জানিয়ে দেন বিয়ের বন্ধনে আর আবদ্ধ থাকছেন না তারা। আলাদা হয়ে যাচ্ছে তাদের জীবনের পথ। গতবছর আগস্টে তার ইনস্টাগ্রাম পোস্টে দিয়া লেখেন, ‘১১ বছর একে অপরের সঙ্গে জীবন কাটানোর পর আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি আলাদা হয়ে যাওয়ার। তবে এই বিচ্ছেদের জন্যে আমাদের বন্ধুত্বের সম্পর্কে কোনো ফাটল ধরবে না। জীবনের চলার পথ আমাদের যেদিকেই নিয়ে যাক না কেন, আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার জন্যে আজীবন কৃতজ্ঞ থাকবো।’
