চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে চান্দিনায় শনিবার মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচং মাদ্রাসা মাঠে অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। প্রতিযোগিদের মধ্যে মধুসাইর গ্রামের দুলাল মিয়া প্রথম, এতবারপুর গ্রামের অহিদুল ইসলাম দ্বিতীয় ও বানিয়াচং গ্রামের গাজী মজনু মিয়া তৃতীয় স্থান অর্জন করেছেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মফিজুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করে এতবারপুর ইউনিয়ন পরিষদ।
