গৌরীপুরে ঝড়ে ঘরবাড়ি লন্ডভন্ড ফসল ও গাছপালার ক্ষতি

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২১:৪৯

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুরে গত শুক্রবার বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পাঁচ ঘণ্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ ছিল। গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মুর্শিদা বেগম জানান, ঝড়ে বড় কালিহর গ্রামে মৃত আ. খালেকের স্ত্রী নুরজাহান বেগম, মৃত আব্দুল হাইয়ের স্ত্রী রহিমা বেগম ও মৃত আব্দুল কদ্দুসের স্ত্রী রাবিয়া খাতুনের ঘর লন্ডভন্ড হয়ে গেছে। এছাড়া গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে। স্টেশন রোড এলাকার বাসিন্দা আলী হায়দার রবিন জানান, ঝড়ে গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে গাভীশিমুল এলাকাসহ বিভিন্ন স্থানে গাছপালার ক্ষতি হয়। শিলাবৃষ্টি হওয়ায় শাক-সবজি ও আমের মুকুলের ক্ষতি হয়েছে।