কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়ায় শনিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সিরাজ হাজরা (৪০)। তিনি উপজেলার ছোট দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হাজরার ছেলে। কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান জানান, সিরাজ মদনপাড়া গ্রামের হানিফ হাজরার পোলট্রি ফার্মে কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
