বাঘায় ফেনসিডিলসহ এক জন আটক

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২১:৪৯

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘায় আফাজুল ইসলাম নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার সীমান্তবর্তী এলাকায় আভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।  আফাজুল ইসলাম উপজেলার পারসাওতা বিনোদপুর গ্রামের মকছেদ আলীর ছেলে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করে আসামি আফাজুল ইসলামকে দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।