ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
দুই কেজি গাঁজাসহ হজরত আলী নামক এক মাদক বিক্রেতাকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূরুঙ্গামারী নাইট কোচ স্ট্যান্ডে ব্যাটারিচালিত অটোরিকশায় চালের বস্তা থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত হজরত আলী জয়মনিরহাট ইউনিয়নের ছোটো খাটামারী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। ওসি ইমতিয়াজ কবির জানান, মাদকদ্রব্য আইনে রাতেই আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
