বরিশালে নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২১:৫১

বরিশাল অফিস

নগরীর বিসিক এলাকার বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির সামনে রাস্তার পাশ থেকে গতকাল শনিবার সকালে অজ্ঞাত (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কাউনিয়া থানার এসআই মো. সেলিম জানান, সকালে ঐ এলাকায় পথচারীরা এক নারীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।