এক ডাকাত গ্রেফতার
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের হৈটাব গ্রামে শুক্রবার রাতে তিন বাড়িতে আট জনকে কুপিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় মিজান নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।
তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহ জানান, ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গ্রেফতার এবং অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, ডাকাতির ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
