মানিকগঞ্জে ইয়াবাসহ আটক চার

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২১:৫২

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে ২১০ পিস ইয়াবাসহ চার জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চান্দহর ও কানাইনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাত ১০টার দিকে চান্দহর বাজারের দক্ষিণ পাশে নুর ইসলামের টিনের ঘরের পূর্বপাশে চিলেকোঠার ভেতর থেকে সিংগাইরের মাধবপুর গ্রামের ফিরোজ কবির, লুত্ফর রহমান, মো.সাইদুরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এদিকে রাত পৌনে ৯টার দিকে সিংগাইরের কানাইনগর গ্রাম থেকে রতন মৃধাকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।