জয়ে ফিরল এলিসনহীন লিভারপুল

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২১:৫৮

মোহামেদ সালাহ ও সাদিও মানের গোলে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে জয়ে ফিরল লিভারপুল। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকেই বিদায়ের শঙ্কায় পড়া লিভারপুল  খেলাটির আগে হারায় দলের অন্যতম ভরসা এলিসন বেকারকে। শনিবার রাতে অনুশীলনে কোমরে চোট পান ব্রাজিলীয় গোলরক্ষক। এ চোট কমপক্ষে সপ্তাহ দেড়েকের জন্যে মাঠের বাইরে নিয়ে গেছে তাকে। কাল তাই এলিসন প্রিমিয়ার লিগে মাঠে ছিলেন না। ১২ মার্চ অ্যাটলেটিকোর বিপক্ষে ফিরতি লেগেও খেলতে পারবেন না তিনি। এই একই কারণে ব্রাজিল দল থেকেও বাদ পড়েছেন এলিসন।