নিজের প্রশংসা শুনে কেঁদে ফেললেন নরেন্দ্র মোদি

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০০:৪১

 ‘আমি ভগবান দেখিনি, কিন্তু ভগবানের রূপে আপনাকে পেয়েছি। আপনাকে অজস্র ধন্যবাদ। এ কথা শুনে গতকাল ফের চোখে পানি দেখা গেল প্রধানমন্ত্রীর। এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেগতাড়িত হয়ে পড়তে দেখা গেছে।

‘প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা’য় দেশের মানুষের উপকৃত হওয়ার কথা ভিডিও কনফারেন্সে শুনছিলেন প্রধানমন্ত্রী মোদি। উত্তরাখন্ডের দেহরাদূন থেকে দীপা শাহ নামের এক নারী বলেন, ২০১১ সালে তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন। প্রয়োজন মতো চিকিত্সাও করাতে পারেননি। কারণ ওষুধের দাম ছিল নাগালের বাইরে। মাসে তখন প্রায় পাঁচ হাজার রূপির ওষুধ কিনতে হতো। কিন্তু জনৌষধি প্রকল্প আসার পর তার প্রয়োজনীয় ওষুধের দাম এখন দেড় হাজার রূপি। আজ তিনি অনেক সুস্থ। এরপরই কান্নাভেজা গলায় দীপা বলেন, ‘আমি ঈশ্বরকে দেখিনি। কিন্তু ঈশ্বরের রূপে আপনাকে দেখেছি। বারবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান দীপা’। এরপরই প্রধানমন্ত্রী মোদির চোখে পানি চলে আসে। -আনন্দবাজার পত্রিকা