সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ে আসার পথে কানিছ ফাতেমা কনা (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের ঘড়গ্রামের ফজলুর রহমানের মেয়ে ও তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান থেকে নেমে হেঁটে বিদ্যালয়ে যাওয়ার সময় কনা হঠাৎ ডিগ্রি কলেজের সামনে পড়ে যায়। এ সময় তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি বলেন, শিক্ষার্থী কনা তাদেরকে ছেড়ে যাওয়ায় তারা শোকাহত। একই সঙ্গে তিনি কনার পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইত্তেফাক/জেডএইচ

