অস্ট্রেলিয়া গেলেন সাদমান

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

কবজির ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে আছেন সাদমান ইসলাম অনিক। ভারত  সফর, বিপিএল খেললেও পাকিস্তান সফর, ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজের একমাত্র টেস্টও মিস করেছেন সাদমান। এপ্রিলে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও তাকে পাবে না বাংলাদেশ। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও এই বাঁহাতি ওপেনারের খেলা অনিশ্চিত।

যদিও দলবদলে লিজেন্ডস অব রুপগঞ্জে নাম লিখিয়েছেন এই তরুণ। কবজির ইনজুরি চিকিত্সা করাতে গতকাল অস্ট্রেলিয়ার মেলবোর্নে উড়াল দিয়েছেন সাদমান। মেলবোর্নগামী ফ্লাইটে চড়ে সবার দোয়া চেয়েছেন বাঁহাতি এই ওপেনার। বিখ্যাত হ্যান্ড সার্জন গ্রেগ হয় এর অ্যাপয়নমেন্ট নেওয়া হয়েছে। আগামীকালই এই সার্জনের সাক্ষাত্ পাবেন সাদমান। তারপরই ঠিক হবে ইনজুরি সারতে সার্জারি লাগবে কিনা, মাঠে ফিরতে কতদিন সময় লাগবে। আপাতত ধারণা করা হচ্ছে আরো পাঁচ-সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাদমানকে।