গাংনীতে শোভা হত্যাকারীর বিচারের দাবি

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:৪৭

জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ও মেহেরপুর জেলা জেপির সভাপতি আব্দুল হালিমে মেয়ে শোভা রাজমনির হত্যাকারী স্বামী রবিউল ইসলামের ফাঁসির দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার দুপুর ১২টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ মানববন্ধনের আয়োজন করে। এসময় স্কুল এন্ড কলেজে শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, গাংনী সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দীন, সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, নিহত শোভার বাবা জাপা নেতা আব্দুল হালিম প্রমুখ।

আরও পড়ুন: তিন দিনে ৮ লাশ উদ্ধার, নববধূ পূর্ণিমা এখনো নিখোঁজ

সঞ্চালনায় ছিলেন গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রভাষক ও গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শফি কামাল পলাশ।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর রাতে শোভার স্বামী রবিউল যৌতুকের দাবিতে ব্যর্থ হয়ে শোভাকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা ওই রাতেই তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করলে ১১ সেপ্টেম্বর ভোররাতে তিনি মারা যান। 

ইত্তেফাক/এসি