ট্রাফিক আইন মেনে চলুন

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:৫৪

সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। দুর্ঘটনা আজ হয়ে উঠেছে নিত্যনৈমিত্তিক ঘটনা। কর্মব্যস্ততার মাঝে কে কার আগে যাবে—চলছে সেই প্রতিযোগিতা। যানজট এড়াতে ট্রাফিক আইন অমান্য করে উলটোপথে চলছে গাড়ি। অথচ দ্রুত যাওয়ার চেয়ে জীবন রক্ষা করে সময়মতো গন্তব্যে পৌঁছানো বেশি গুরুত্বপূর্ণ। ট্রাফিক আইন না মেনে চলা, ট্রাফিক পুলিশের দায়িত্বে অবহেলা, লাইসেন্স ছাড়া ড্রাইভিং করা কিংবা পথচারীর সচেতনতার অভাবে প্রতিনিয়তই সম্মুখীন হতে হয় দুর্ঘটনার। ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনার হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আমাদের একটু সচেতনতাই পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কমাতে। সুন্দর আগামীর স্বপ্ন দেখাতে। আসুন, সবাই ট্রাফিক আইন মেনে চলি, নিজের জীবন রক্ষা করি।

মো. রাশিদুল ইসলাম

শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া