আপনার রাশিফল

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:৫৫

মুহম্মদ আনিসুল হক

৯ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ২৫ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৩ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৯। শুভ বার:  সোম ও মঙ্গল। শুভ রত্ন: অ্যামিথিস্ট ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শিল্পীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পথ চলাচলে সতর্ক থাকুন। মায়ের শরীর-স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কোনো ব্যাপারে উত্তেজিত হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ছোটো ভাইবোনদের কারো সঙ্গে কোনো ব্যাপারে মতবিরোধ থেকে থাকলে তা মিটিয়ে নিন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করুন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মাথাব্যথায় ভোগার আশঙ্কা আছে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর ভালো থাকবে। নিজের প্রভাব-প্রতিপ্রত্তি বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে চেষ্টা করুন। বিবাদ এড়িয়ে চলুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূল থাকবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কর্মসংস্থানপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। আজ চুক্তি সম্পাদন করা থেকে বিরত থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর ভালো যাবে না। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।