ছাত্রাবাস ও মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে সমাবেশ

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:৫৬

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস ও খেলার মাঠ বিদ্যালয় কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়ার দাবিতে গতকাল রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ ও পরে শহরে মিছিল করেছে শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্ররা অংশ নেন। দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আনোয়ার কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ আল মামুন খান, সাবেক ভাইস-চেয়ারম্যান শেখ সেলিম কবীর, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, সাজ্জাদ হোসেন হূদয়, বর্তমান ছাত্র শিহাব, জুবায়ের প্রমুখ। প্রসঙ্গত, ২০০৬ সালে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নিয়ম বহির্ভূতভাবে ছাত্রাবাসের কয়েকটি কক্ষ দুই বছরের চুক্তিতে ভাড়া দেয় একটি প্রতিষ্ঠান। পরে প্রশাসন ও দলীয় প্রভাবের ফলে ছাত্রাবাসটিসহ বিদ্যালয়ের খেলার মাঠটি ক্রমশ বেদখল হয়ে যায়। তখন থেকেই বিদ্যালয়ের ছাত্র-অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।