শাটডাউন নিয়ে ট্রাম্প ও ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধ বাড়ছে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:৩৭

যুক্তরাষ্ট্রে শাটডাউন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধ বাড়ছে। আগামী ৩ জানুয়ারি সরকারের এই আংশিক অচলাবস্থা চলতে পারে। ফলে এই ইস্যুতে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। খবর রয়টার্সের

প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে একের পর এক হতাশা ঝেড়েছেন। এসব টুইটে তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা ভণ্ড। গণমাধ্যম মিথ্যা গল্প বানায়। পররাষ্ট্র নীতি নিয়ে ভুল করেন সিনেটররা, এমনকি প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক চুসুমার এবং প্রতিনিধি পরিষদের নেতা ন্যান্সি পেলোসি সোমবার শাটডাউনের তৃতীয় দিনে এক যৌথ বিবৃতিতে বলেছেন, বড়দিনের এই উত্সবের সময় প্রেসিডেন্ট ট্রাম্প একটা ঝামেলা সৃষ্টির চেষ্টা করছেন। প্রতিনিধি পরিষদের রক্ষণশীল নেতা এবং হোয়াইট হাউসের বক্তব্যের নিন্দা জানান তারা। হোয়াইট হাউস এর আগে বলেছিল- অনেক কিছু আছে যা প্রেসিডেন্ট ট্রাম্প গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন। তবে হোয়াইট হাউস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বড়দিন উপলক্ষ্যে হোয়াইট হাউসে সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রশ্ন করেন- শাটডাউন নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতা হয়েছে কিনা। জবাবে ট্রাম্প বলেন, নতুন কিছু নেই। আমাদের দরকার সীমান্ত নিরাপত্তা। বড়দিন উপলক্ষ্যে শুক্রবার ফ্লোরিডা রিসোর্টে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। কিন্তু শাটডাউনের কারণে তিনি যাননি। সোমবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের কথা ছিল ট্রাম্পের। ওই দিন তিনি এক টুইটার বার্তায় বলেন, আমি ওভাল অফিসে আছি এবং টেক্সাস সীমান্তে ১১৫ মাইল দীর্ঘ আরো একটি দেয়াল নির্মানের পরিকল্পনা করলাম। আরেক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, শাট ডাউন নিয়ে আলোচনার জন্য ডেমোক্র্যাটদের জন্য অপেক্ষা করছে হোয়াইট হাউস।