চন্দনাইশে পলাতক আসামিসহ গ্রেফতার দুই

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:৫৯

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ থানা পুলিশ শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে পলাতক আসামি আবদুর রহমানসহ দুই জনকে গ্রেফতার করেছে। ছৈয়দাবাদ এলাকার নুর মোহাম্মদের ছেলে আবদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড। অপর গ্রেফতারকৃত কলিছ মিয়া সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। তিনি বরমাস্থ কেশুয়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে । সেকেন্ড অফিসার মোজাম্মেল হক দুই আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে।