স্বপ্ন এবং অসামান্য চেষ্টা সাফল্য এনে দেয় ............. বাণিজ্যমন্ত্রী

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২২:০২

ইত্তেফাক রিপোর্ট

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ওয়ালটন উদ্যোক্তাদের স্বপ্ন এবং অসামান্য চেষ্টা আছে বলেই তারা সফল হচ্ছেন।

গত শনিবার গাজীপুরের চন্দ্রায় বাংলাদেশি ইলেকট্রনিক্স এবং প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটনের কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি ওয়ালটনের বেভেলিন সিরিজের নতুন মডেলের ইনভার্টার এসি এবং নতুন মডেলের ৫৫ ইঞ্চি আলট্রা স্লিম ফোর-কে স্মার্ট টেলিভিশন উন্মোচন করেন। ওয়ালটন কারখানা পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন এবং বাণিজ্যমন্ত্রীর স্ত্রী আইরীন মালবিকা মুনশি। এর আগে দুপুরে মন্ত্রী এবং তার সফরসঙ্গীরা ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ওয়ালটন গ্রুপের পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার এবং আলমগীর আলম সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ূন কবীর, উদয় হাকিম, তানভীর রহমান, ইউসুফ আলী এবং লিয়াকত আলী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, শাহজাদা সেলিম ও জাহিদুল ইসলাম প্রমুখ।