বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক হুসনেআরা শিখা। গত বৃহস্পতিবার ব্যাংকের এক অফিস নির্দেশে তাকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। —প্রেস বিজ্ঞপ্তি
