ফটো ক্যাপশন

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২২:০৩

মুজিববর্ষ উপলক্ষ্যে আঞ্জুমান মুফিদুল ইসলামকে বিশেষ আর্থিক সহায়তা দিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রবিবার আঞ্জুমান মুফিদুল ইসলাম কার্যালয়ে রিহ্যাবের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) এবং ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভুঁইয়া

০০০০

বৃহস্পতিবার রূপালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শাখাসমূহের ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ডিএমডি খন্দকার আতাউর রহমান ও জিএম গোলাম মরতুজা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে বছিলা উপশাখার উদ্বোধন করেছে। অনুষ্ঠানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্র্যাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান মো. আব্দুল মোতালেব, ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন

০০০

এয়ার কন্ডিশনারে এক বছরের রিপ্লেসমেন্ট ঘোষণা করল ওয়ালটন। পাশাপাশি ওয়ালটনের ইনভার্টার এসির কম্প্রেসারে রয়েছে ১০ বছরের গ্যারান্টি। আর নন-ইনভার্টার কম্প্রেসারের গ্যারান্টি তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করেছে ওয়ালটন। এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওয়ালটনের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা নিলু, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক বিভাগের প্রধান এমদাদুল হক সরকার প্রমুখ