মাখন সরকার জাপার সাংগঠনিক সম্পাদক

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

আবু জায়েদ আল মাহমুদকে (মাখন সরকার) জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। মাখন জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ২০০১ ও ২০১৮ সালে সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে জাপার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংগঠনিক সম্পাদক হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।