সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
রাজধানীর ওয়ারী এলাকার ১০৬ লাল মোহন সাহা স্ট্রিটে অবস্থিত ‘মমতাজ ভিলা’ সংসদ সদস্য মমতাজ বেগমের নয়। মমতাজ বেগম এ তথ্য জানিয়েছেন সাংবাদিকদের। সম্প্রতি মমতাজ ভিলা নামের ঐ বাড়িটি থেকে ক্যাসিনোকাণ্ডে জড়িত দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভুঁইয়ার অবৈধ উপায়ে অর্জিত টাকা ও সোনা উদ্ধার করে র্যাব। কোনো কোনো ফেজবুক ও ইউটিউব চ্যানেলে সস্তা জনপ্রিয়তা পেতে মমতাজ ভিলার সঙ্গে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের নাম জড়িয়ে এবং তার ছবি ব্যবহার করে সংবাদ ও ভিডিও প্রচার করে। মমতাজ বেগম ও তার এলাকার নেতাকর্মীরা জানান, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এ ধরনের অপপ্রচার চালিয়েছে। যা নৈতিক সাংবাদিকতার পরিপন্থি।
এদিকে মমতাজ বেগমকে নিয়ে এ ধরনের মিথ্যা সংবাদের পরিপ্রেক্ষিতে সিঙ্গাইর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান গত ৫ মার্চ সিঙ্গাইর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
