কাশিমপুর কারাগারে নারী বন্দির মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২২:২৭

গাজীপুর প্রতিনিধি

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এক নারী বন্দির মৃত্যু হয়েছে। গতকাল ভোরে হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। নিহত সাবেরা বেগম ঢাকার কদমতলীর ৮২১ হাজি খোরশেদ আলী রোড এলাকার বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ডেপুটি জেলার অলিভা শারমিন জানান, ভোর পৌণে ৫টার দিকে হঠাত্ বুকে ব্যথা অনুভব করলে সাবেরাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। একটি চুরির মামলায় গ্রেফতারের পর তাকে গত বছরের ২৪ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে পাঠানো হয়।