ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ২০ নম্বর পূর্ব গৈড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে একই উপজেলার এক সহকারী শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার স্থায়ী সমাধান চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ করেছেন ঐ শিক্ষিকা।
ভুক্তভোগী ঐ শিক্ষিকা বলেন, ঐ শিক্ষক আমাকে বিয়ের কথা বলে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাই এর সমাধান চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দিয়েছি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্ত করার জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন : সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন ও নড়িয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন। তারা এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবেন। অভিযোগের সত্যতা পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, ‘ঐ শিক্ষিকার বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে ঐ শিক্ষিকা। এটা একটি ষড়যন্ত্র।’
