মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। পিছিয়ে পড়েছেন বার্নি স্যান্ডার্স। কিন্তু স্থানীয় সময় কাল মঙ্গলবার ছয়টি রাজ্যের নির্বাচনে জয়ী হতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তারা। মিশিগান, ওয়াশিংটন স্টেট, মিসৌরি ও আইডাহোতে প্রাইমারি এবং নর্থ ডাকোটাতে ককাস অনুষ্ঠিত হচ্ছে। মিশিগানে আফ্রিকান-আমেরিকানদের সংখ্যা বেশি হওয়ায় জয়ের জন্য নির্বাচনি প্রচারণা জোরদার করেছেন বার্নি স্যান্ডার্স। তিনি মিসিসিপিতে না গিয়ে মিশিগানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে বাইডেন সব রাজ্যকেই গুরুত্ব দিচ্ছেন। এদিকে প্রেসিডেন্ট পদে সাবেক প্রার্থী সিনেটর কমলা হ্যারিস বাইডেনকে সমর্থন দিয়েছেন। —রয়টার্স
