সংশোধনী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০০:২৩

২৫ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকের ৫-এর পাতায় ‘ঢাকার ২০ আসনের প্রার্থীরা’ শিরোনামে প্রকাশিত প্রার্থীদের তালিকায় ছবির ক্যাপশনে ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থীর নাম ভুলবশত নজরুল হামিদ ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে তার নাম হবে নসরুল হামিদ। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। -বা.স.