আপনার রাশিফল

আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৯:৪২

মুহম্মদ আনিসুল হক

১০ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ২৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৪ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :রবি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা :১ ও ৭। শুভ বার :রবি ও  সোম। শুভ রত্ন : রুবী ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। চাকরিজীবীরা কর্তৃপক্ষের সঙ্গে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকতে পারে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। পাওনা টাকা আদায় হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারেন। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। শরীর ভালো যাবে। ব্যবসাক্ষেত্রে বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন।